সঙ্গে থাকছে ৭ ব্যান্ড

‘ওভারলোড ফেস্টিভ্যাল’ দিয়ে ফিরছে অর্থহীন

এশিয়া পোস্ট বিনোদন
‘ওভারলোড ফেস্টিভ্যাল’ দিয়ে ফিরছে অর্থহীন
১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ কনসার্ট।

দেশের অন্যতম জনপ্রিয় রকব্যান্ড ‘অর্থহীন’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা এবং দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেসবাবা সুমন) অসুস্থতার কারণে দীর্ঘ ১৬ মাস কোনো কনসার্ট করেনি তারা। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি মেগা কনসার্ট দিয়ে আবারও মঞ্চে ফিরছে জনপ্রিয় এই ব্যান্ডটি। তাদের সঙ্গে এই কনসার্টের মঞ্চ মাতাবে দেশের আরও ৭টি জনপ্রিয় ব্যান্ড।

Advertisement

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি/পুরোনো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ১০ জুলাই দুপুর ২টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১১টা পর্যন্ত। এই কনসার্টে ‘অর্থহীন’ ছাড়াও পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ৭টি ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট

ইতিমধ্যেই অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বর্তমানে ১ হাজার টাকা মূল্যে এর রেগুলার টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্টের মধ্য দিয়ে আর্টসেলের হয়ে প্রথমবার মঞ্চে উঠবনে বখতিয়ার হোসাইন।