logo

ঈদ আনন্দ মেলায় গাইলেন বেবী নাজনীন

ঈদ আনন্দ মেলায় গাইলেন বেবী নাজনীন
baby

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ঈদুল আজহার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ আয়োজন ঈদ আনন্দ মেলা ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইলেন। শিল্পীর অনবদ্য সৃষ্টি কাল সারারাত গানটি পরিবেশনা করেছেন তিনি।

নতুনভাবে ধারণ করা বেবী নাজনীনের এই কালজয়ী গানটি ঈদে দর্শকের ভালো লাগবে বলে জানান আয়োজনরা। তাদের ভাষ্য, কাল সারারাত গানটির আবেদন শ্রোতাদের মনে আজো সমান।

অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন। আয়জনে আরও গান গেয়েছেন রুনা লায়লা। সাদিয়া ইসলাম মৌ একটি নৃত্য পরিবেশনা করেছেন। এছাড়া পরী মণিসহ বেশ কয়েকজন তারকা অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।