logo

কন্যাসন্তানের মা হলেন গায়িকা অবন্তি সিঁথি

কন্যাসন্তানের মা হলেন গায়িকা অবন্তি সিঁথি

কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাত দিন পর মা হওয়ার খবরটি জানান এই সংগীতশিল্পী নিজেই। মেয়ের নাম রেখেছেন অনুশ্রী।

অবন্তী সিঁথি বলেন, অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েক দিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল আমার কোলে ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারা দিন সারা রাত একাকার হয়ে থাকে।

২০২৩ সালের শেষ দিকে লন্ডনপ্রবাসী অমিত দের সঙ্গে বিয়ে হয় গায়িকা অবন্তি সিঁথির। দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন।