logo

কারাবরণের পর স্বেচ্ছায় রিহ্যাবে ব্রিটনি স্পিয়ার্স

কারাবরণের পর স্বেচ্ছায় রিহ্যাবে ব্রিটনি স্পিয়ার্স

সম্প্রতি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। এ কারণে এক রাত তাকে জেলবন্দি থাকতে হয়। অবশ্য গ্রেপ্তারের পরদিনই ৪৪ বছর বয়সী এই গায়িকা কারাগার থেকে মুক্ত হন। গ্রেপ্তারের এক মাসের মাথায় নিজের মধ্যে পরিবর্তন আনতে স্বেচ্ছায় পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি হন তিনি।

দ্য হলিউড রিপোর্টারকে ব্রিটনির এক প্রতিনিধি জানান, ঘটনাটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ব্রিটনি এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং লাইফস্টাইলে পরিবর্তনে পদক্ষেপ নিচ্ছেন। এই কঠিন সময়ে তার সন্তানরা পাশেই থাকবে।

ক্যালিফোর্নিয়ার পুলিশ জানায়, ৪ মার্চ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গায়িকাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মুক্তিও পান। তবে এই ঘটনায় আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে।

মাদকাসক্ত ও মানসিক স্বাস্থ্য জটিলতার কারণে ব্রিটনি বেশ কিছুদিন ধরে বিতর্কিত জীবন যাপন করছিলেন। মানসিক সেসব বিপর্যয় কাটাতে স্বেচ্ছায় রিহ্যাবে যাওয়ার ঘটনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তরা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।