বিশ্বকাপের পর আবারও সঞ্জয়-নোরার ঝড়

এশিয়া পোস্ট বিনোদন
বিশ্বকাপের পর আবারও সঞ্জয়-নোরার ঝড়
সঞ্জয়-নোরা জুটির সঙ্গে রায়ভানির নতুন চমক ‘চ্যাম্পিয়নস’। ছবি: সংগৃহীত


ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসরে ‘সির সির’ গান দিয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। উদ্বোধনী আসরের কানাডার অনুষ্ঠানে সরাসরি গানটি প্রদর্শন করা হয়। নোরা ফাতেহি খুবই জনপ্রিয় হলেও সঞ্জয় দেব কিছুটা পিছিয়ে ছিলেন। একটি গানেই রীতিমতো শোরগোল ফেলে দেন তিনি। নোরার সঙ্গে তার গাওয়া গানটি সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন গান নিয়ে হাজির হলেন। আর সঞ্জয়-নোরা জুটি আবারও ঝড় তুলল সংগীত ভুবনে।

Advertisement

‘চ্যাম্পিয়নস’ শিরোনামের গানটি মুক্তির পর থেকেই ফুটবল ও সংগীতপ্রেমীদের প্রশংসায় ভাসছেন সঞ্জয়-নোরা। নোরার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় আফ্রিকান গায়ক রায়ভানি। এ ছাড়া সুর ও প্রযোজনার দায়িত্বে ছিলেন সঞ্জয় দেব। গানটিতে মূলত এক ঐতিহাসিক মুহূর্ত ও বিজয়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

গান প্রকাশের আগে সামাজিকমাধ্যমে ১৩ সেকেন্ডের টিজার প্রকাশ হয়। সেই টিজারে সঞ্জয় লিখেছেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না। চ্যাম্পিয়নস ২৭ তারিখেই আসছে!’ এর ছয় ঘণ্টা পরই নোরা ফাতেহির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

সঞ্জয়-নোরা জুটির গানটি নিয়ে উচ্ছ্বসিত সঞ্জয় জানান, এটি মূলত বিজয়, উদযাপন এবং আত্মবিশ্বাসের বার্তা। এটি জীবনের যে কোনো অর্জন, যে কোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান।

‘চ্যাম্পিয়নস’ প্রকাশের পর ফেসবুক পোস্টে নোরা লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই প্রস্তুত তো? এসে গেল আমাদের নতুন গান।’

শনিবার গানটি ইউটিউবের পাশাপাশি স্পটিফাই প্ল্যাটফর্মেও স্ট্রিমিং করা হয়েছে।