logo

স্ত্রীর সঙ্গে জন্মদিন উদযাপন জাস্টিন বিবারের

স্ত্রীর সঙ্গে জন্মদিন উদযাপন জাস্টিন বিবারের

কানাডিয়ান সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক জাস্টিন বিবার প্রিয়জনের সঙ্গে একান্তে পালন করলেন তার ৩২তম জন্মদিন। ‘অল দ্যাট ম্যাটার্স’ গায়ক ১ মার্চ স্ত্রী ও ছেলে জ্যাক ব্লুজকে নিয়ে কেক কেটে উদযাপন করেন তার ৩২তম জন্মদিন।

জন্মদিন উদযাপনের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে জাস্টিন বিবার বলেন, ‘আমি অন্য কারও সঙ্গে আমার জন্মদিন কাটাতে চাই না...।’  এ সময় স্ত্রী হেইলির সঙ্গে বসে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার ছবিও পোস্ট করেন।

কিছুদিন ধরে হেইলির সঙ্গে জাস্টিনের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। জন্মদিনে স্ত্রীর সঙ্গে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে সেসব গুঞ্জনে পানি ঢেলে দেন বিবার। একটি চিরকুটের ছবি শেয়ার করে তিনি লেখেন. ‘তুমি আমার চিরকালের ভ্যালেন্টাইন।’

প্রিয় মুহূর্ত শেয়ার করেন গায়ক নিচেই

২০২২ সালের ‘রামসে হান্ট সিনড্রোম'-এর পরে স্টেজ শোতে অনিয়মিত ছিলেন জাস্টিন বিবার। দীর্ঘদিন পর এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পারফর্ম করেন।