প্রকাশ পেল উর্মির নতুন গান ‘ভাবনার মিছিল’
এশিয়া পোস্ট বিনোদন

জনপ্রিয় কণ্ঠশিল্পী উর্মি খান-এর নতুন মৌলিক গান ‘ভাবনার মিছিল’ প্রকাশিত হয়েছে। ১০ জুন, নিজের জন্মদিন উপলক্ষে গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেন তিনি। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
‘ভাবনার মিছিল’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সালমান জাইম।
ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত উর্মি। শৈশব থেকেই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সাফল্য অর্জন করেন এবং একাধিকবার পুরস্কৃত হন।
নতুন গান প্রসঙ্গে উর্মি খান বলেন, ‘প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি বিশেষ অনুভূতির। ‘ভাবনার মিছিল’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। গানটি সবার ভালো লাগবে—এটাই আমার প্রত্যাশা।’




