logo

এক যুগ উপলক্ষে তরুন ব্যান্ডের ‘অভয়’

এক যুগ উপলক্ষে তরুন ব্যান্ডের ‘অভয়’

প্রকাশিত হলো তরুন ব্যান্ডের নতুন গান ‘অভয়’। জনপ্রিয় সংগীত শিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক তরুন মুন্সীর নেতৃত্বে এই ব্যান্ড দলটি এগিয়ে যাচ্ছে। দলটির এক যুগ পূর্তি উপলক্ষে সোমবার (৯ মার্চ) ‘অভয়’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। 

নতুন গান নিয়ে তরুন ব্যান্ডের ফেসবুক পেজে জানানো হয়, আজ আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন।  তরুন ব্যান্ডের পথ চলার ১২ বছর পূর্ণ হলো। এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন—আমাদের প্রিয় ফ্যান, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সব পার্টনার—আপনাদের প্রত্যেকের প্রতি রইলো আমাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাসই আমাদের প্রতিটি গান, প্রতিটি মঞ্চ, প্রতিটি স্বপ্নকে শক্তি দিয়েছে। আমাদের নতুন গান ‘অভয়’ আজকে  এই উদযাপনের অংশ। এই গানটি আমাদের সবার সাহস, আশা আর একসাথে এগিয়ে যাওয়ার গল্প। আর গানটিকে আমরা বাংলাদেশের পপ গুরু আজম খানকে উৎসর্গের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে এই পথটা হাঁটার জন্য। ভালোবাসা থাকুক, গান থাকুক, আমরা একসাথে থাকি।

এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘দ্য ট্র্যাপ’ থেকে বেরিয়ে নতুন লাইনআপ নিয়ে ‘তরুন ব্যান্ড’ নামে যাত্রা শুরু করে ২০১৪ সালে। ২০১৭ সালে এই ব্যান্ডের ‘অবনী বাড়ি আছ’ গানটি প্রকাশিত হয় সিএমভির ব্যানারে।