অভিযোগ স্পষ্ট নয়, ছাড়া পেলেন ব্রিটনি স্পিয়ার্স

অভিযোগ স্পষ্ট না থাকায় এক দিনের মাথায় ছাড়া পেলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সময় বুধবার রাতে ব্রিটনিকে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এক রাত কারাবাসের অভিজ্ঞতা নিতে হয়েছে।
সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘পিস অফ মি’ গায়িকা ব্রিটনি তার সব গান ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে প্রাইমারি ওয়েভের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে ব্রিটনির মন কিছুটা খারাপ ছিল।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল পুলিশ ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তারের পরদিন মামলা করে। ভেনচুরা কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ ছিল না। তবে ‘পপ রাজকুমারী’ খ্যাত ব্রিটনি পুরোপুরি মুক্তি পাননি, আগামী ৪ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে। সূত্র: সিয়াসাত ডেইলি
মুক্তি পাওয়ার পর ‘বেবি ওয়ান মোর টাইম’ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেন। কয়েক দিন আগেও আদালতের আদেশে লুইজিয়ানার এক ব্যক্তির বিরুদ্ধে তার আবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০০৭ সালে লস লস অ্যাঞ্জেলেসে পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে ক্ষতিপূরণ দেওয়ার পর মামলাটি প্রত্যাহার করা হয়।