অক্টোবরে আসছে দেশীয় ব্যান্ড নিয়ে বড় কনসার্ট

নিরাপত্তার কারণে এরই মধ্যে দেশি-বিদেশি মিলিয়ে কয়েকটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়। যার মধ্যে পাকিস্তানি শিল্পীদের কনসার্টের সংখ্যা সবচেয়ে বেশি। যার মধ্যে পাকিস্তানি ব্যান্ড কাভিশ ও আলী আজমতের কনসার্টটি এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে প্রথমবার বাতিল করা হয়। এবার ছিল দ্বিতীয়বার।
বাতিল হওয়া কনসার্ট, পরবর্তী আয়োজন বা টাকা রিফান্ডের বিষয় এখনও আয়োজকরা কিছু না জানালেও শ্রোতাদের বড় খবর দিচ্ছে অ্যাডভেঞ্চার কমিউনিকেশনস। আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় তারা দেশীয় ব্যান্ড নিয়ে বিশাল কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
এই আয়োজনে প্রধান আকর্ষণ থাকবে নগর বাউল জেমস। এ ছাড়া আরও পারফর্ম করবে অর্থহীন, শূন্য, অনি হাসান এবং কাকতাল। তবে সময়ের সঙ্গে সঙ্গে লাইনআপে আরও ব্যান্ড যুক্ত হতে পারে বলেও জানা গেছে। খুব শীঘ্রই এই কনসার্টের টিকিট অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাবে।