logo
Advertisement

‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের জন্য সফরসঙ্গীকে বাদ, এড শেরানকে বর্জন করছেন অনুসারীরা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানের জন্য সফরসঙ্গীকে বাদ, এড শেরানকে বর্জন করছেন অনুসারীরা
ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাড শেরান ও র‍্যাপার ম্যাকলেমার। ছবি: ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা থেকে নেওয়া

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় সফরসঙ্গী র‍্যাপার মাকলিমোরকে ট্যুর থেকে বাদ দিয়েছেন সংগীতশিল্পী এড শেরান। তবে এ সিদ্ধান্তের পর উল্টো বিপাকে পড়েছেন শেরান নিজেই। তীব্র সমালোচনার মুখে পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ অনুসারী হারিয়েছেন এই ব্রিটিশ গায়ক। অন্যদিকে নীতিগত অবস্থানের কারণে সামাজিক মাধ্যমে অনুসারী সংখ্যা দ্রুত বাড়ছে ম্যাকলেমারসহ অন্য সহশিল্পীদের। খবর: ইন্ডিপেনডেন্ট

এড শরনের জনপ্রিয়তা দুনিয়াজুড়ে। সামজিক মাধ্যম ফেসবুকে তাকে অনুসরণ করেন ২৩ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৪৮ মিলিয়ন। এ ছাড়া আরও বিভিন্ন মাধ্যমে তাকে এক কোটি ভক্ত অনুসরণ করেন। এবার বিশাল এই অনুসারী সংখ্যা থেকে কিছু কমতেই খবরের শিরোনাম হলেন ব্রিটিশ এই গায়ক।

শেরানের যুক্তরাষ্ট্রের ‘লুপ’ ট্যুরে উদ্বোধনী পরিবেশনাকারী হিসেবে যুক্ত ছিলেন ‘থ্রিফট শপ’ খ্যাত মার্কিন র‍্যাপার মাকলিমোর। চলতি মাসের শুরুর দিকে একটি কনসার্টে গাজায় নিপীড়নের বিরুদ্ধে ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেন তিনি। এরপরই জেরুজালেম ও গাজা ইস্যুতে মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফটের মালিকানাধীন জিলেট স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, তাদের মাঠে মাকলিমোরকে গাইতে দেওয়া হবে না। পরিণতিতে শেরানের দল থেকে বাদ পড়েন এই র‍্যাপার।

বিতর্ক টি নিয়ে অ্যাড জানান, ম্যাকলেমারকে বাদ দেওয়ার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই, এটি কতিৃপক্ষের সিদ্ধান্ত। এরপরও নেটিজেনদের ক্ষোভ কমেনি। শেরানের এই ট্যুর বয়কট করা শিল্পীদের তালিকায় আছেন আইরিশ সংগীতশিল্পী অ্যারন রো, আইরিশ ব্যান্ড বিওগা, ডেনিশ ব্যান্ড লুকাস গ্রাহাম এবং বিলি আইলিশের ভাই ও জনপ্রিয় প্রযোজক ফি নিয়াস। যারা একযোগে শেরানের সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

সামাজিক মাধ্যম অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’-এর তথ্য অনুযায়ী, ঘটনার পর গত ২৪ ঘণ্টায় অ্যাড শেরান ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ অনুসারী হারিয়েছেন। অন্যদিকে, একই সময়ে ম্যাকলেমারের অ্যাকাউন্টে যোগ হয়েছেন সাড়ে ৭ লাখেরও বেশি নতুন অনুসারী।