স্বাধীন গান নিয়ে ফিরে এলেন অরিজিৎ

এ বছরের শুরুতে হঠাৎ করেই প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দেন অরিজিৎ সিং। তার আকস্মিক ঘোষণায় বিনোদন অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ ঘটে। নানা দিকে ঘুরতে থাকে নানা কথা—কেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ছাড়লেন প্লেব্যাক। অনেকেই গায়কের একঘেয়েমি ও হতাশার কথা জানান।
অরিজিতের সেই আলোড়ন তোলা ঘটনার রেশ কেটেছে। ‘রায়না’ গানের মাধ্যমে স্বাধীন সংগীতে প্রত্যাবর্তন করছেন অরিজিৎ সিং। শুধু নিজের ভুবনের গানই নয়, তিনি শ্রোতা-ভক্তদের অনুরোধ জানান, তার নতুন এ গানটি আরও জোরে শুনে উপভোগ করতে।
প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণা দেওয়ার পর অরিজিৎ বলেছিলেন, মূলত বছরের পর বছর প্লেব্যাকে একই ধাঁচের গান গেতে গেতে তিনি ক্লান্ত। একঘেয়েমি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে। তার অবসরের সেই সিদ্ধান্তে অনেকেই একমত পোষণ করেন।
এবার নিজের গায়কি জীবনে পরিবর্তন এনেছেন অরিজিৎ। সংগীত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনে তিনি এখন স্বাধীন সংগীতে পা রেখেছেন। প্রকাশ করেছেন ‘রায়না’ শিরোনামের একটি প্রাণবন্ত রোমান্টিক ট্র্যাক। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ট্র্যাকটি নতুন পর্বের সূচনা। সূত্র: সিয়াসট
অরিজিৎ ইনস্টাগ্রামে গানটি প্রকাশের কথা শেয়ার করে শ্রোতাদের ‘এটি আরও জোরে শুনতে, গভীরভাবে অনুভব করতে এবং রাতকে দখল করতে দিতে’ অনুরোধ করেন।
অবসর গ্রহণের পর অরিজিৎ সিং প্রথমবারের মতো স্বাধীন একক ‘রায়না’ প্রকাশের মাধ্যমে তার ভক্তদের অবাক করে দেন। শেখর রাভজিয়ানির সুরে এবং প্রিয়া সারাইয়ার লেখা এ গানটিতে প্রেম এবং আবেগের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এ গানটিতে সিংয়ের স্বাক্ষরপূর্ণ প্রাণবন্ত কণ্ঠ এবং একটি রোমান্টিক সুর রয়েছে। গানটি শুনে ভক্তরা এর গভীরতা এবং অনুভূতি জন্য প্রশংসা করেছেন।
ভক্তরা আগামী মাসগুলোতে প্রিয় গায়ক অরিজিৎ আর কোন কোন স্বাধীন ও মৌলিক গান গাইবেন—তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।