logo

লোহানের সঙ্গে বিবাদে ভেঙে পড়েছিলেন হিলারি ডাফ

লোহানের সঙ্গে বিবাদে ভেঙে পড়েছিলেন হিলারি ডাফ

মার্কিন অভিনেত্রী ও জনপ্রিয় সংগীতশিল্পী হিলারি ডাফের সঙ্গে লিন্ডসে লোহানের বিবাদ হলিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। সেই বিরোধে কিশোরী বয়সে অত্যন্ত ভেঙে পড়েছিলেন বলে স্বীকার করেন হিলারি।

২০০৩ সালে ১৫ বছর বয়সী ডাফ ও তারকা লিন্ডসে লোহান প্রকাশ্যেই ঝগড়ায় জড়িয়ে পড়েন। ওই সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা লোহানের নতুন ছবি ‘ফ্রিকি ফ্রাইডে’র প্রিমিয়ার উদযাপনের সময় এ ঘটনা ঘটে।

দেড় যুগেরও বেশি সময় সংগীত থেকে দূরে থাকার পর ফের সংগীত ভুবনে আলোড়ন তুলতে আসছেন ‘লিজি ম্যাকগুইর’ তারকা হিলারি ডাফ। তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘লাক…অর সামথিং’ নিয়ে ফিরেছেন এই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী। নতুন এই অ্যালবামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা অনুভূতি তুলে ধরেছেন তিনি। খবর নিউজ টেইটিনের।

হিলারি ডাফের নতুন অ্যালবামে ‘ম্যাচিউর’ গানটিতে সম্পর্কের সম্প্রতি তিনি তার জীবনের অনেক বাস্তব দিক তুলে ধরেছেন। আরেকটি গান ‘ইউ ডোন্ট টক’-এ পারিবারিক সম্পর্কের দূরত্ব ও আবেগের গল্প ফুটে উঠেছে। নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে খোলামেলাভাবে এসব গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন এই তারকা শিল্পী। এ প্রসঙ্গে তিনি গ্ল্যামার ম্যাগাজিনকে বলেন, ‘আমার জীবনে নানা টানাপোড়েন রয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, ‘এখন কেন শেয়ার করছি? কারণ, আমি এখন নিজেকে প্রস্তুত মনে করছি।’

ডাফ ও লোহানের মধ্যে বিবাদের প্রথম দিকে বিষয়টি বিনোদন অঙ্গনে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। সেসব নানা কারণে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে নিজেকে গুটিয়ে নেন সব কিছু থেকে। দীর্ঘ বিরতির পর সংগীতে ফিরে আসা হিলারি ডাফের এই অ্যালবাম ভক্তদের কাছে নতুন আগ্রহ তৈরি করেছে। সংগীতজগতে তার এই প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলবে—সেটিই এখন দেখার বিষয়।