Advertisement

থাই অভিনেতার সঙ্গে ব্ল্যাকপিঙ্ক তারকার প্রেমের গুঞ্জন

এশিয়া পোস্ট বিনোদন
থাই অভিনেতার সঙ্গে ব্ল্যাকপিঙ্ক তারকার প্রেমের গুঞ্জন
দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ও ব্লু পংটিওয়াত।

জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। দলটির থাই সদস্য লিসা আবারও খবরের শিরোনাম হয়েছেন। এবার নাম জড়িয়েছে থাই অভিনেতা ব্লু পংটিওয়াতের সঙ্গে। খবর: পিঙ্কভিলা

Advertisement

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ‘দ্য কোরিয়ান হেরাল্ড’ সূত্রে জানা গেছে, সম্প্রতি লিসা ও ব্লুকে থাইল্যান্ড, হংকং এবং জাপানে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।

তবে এই প্রেমের খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও মেলেনি। লিসা বা ব্লু দুজনের কেউই প্রকাশ্যে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে লিসার ২৯তম জন্মদিনের অনুষ্ঠানে ব্লু পংটিওয়াত উপস্থিত ছিলেন বলে জানা যায়। সেই থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত।

জন্মদিনের নানা স্মরণীয় মুহূর্ত লিসা নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। পরবর্তীতে ব্লু-ও লিসার সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এর আগে ফরাসি ধনকুবের ব্যবসায়ী ফ্রেডেরিক আরনল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।