logo

তার গানের মাধ্যমে তিনি আমাদের মাঝে থাকবেন: রবি চৌধুরী

তার গানের মাধ্যমে তিনি আমাদের মাঝে থাকবেন: রবি চৌধুরী

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে রোববার চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। গায়িকার মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রবি চৌধুরী লেখেন, যেখানেই থাকো সুখে থাকো। এই শুধু আমি চাই, প্রিয় আশাজির এই গানটা, ছোটবেলায় খুব গাইতাম। আজ থেকে তিনি সশরীরে থাকবেন না,কিন্তু তার গানের মাধ্যমে যতদিন পৃথিবী থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে থাকবেন। তার আত্মার শান্তি কামনা করছি।

রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আগের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যুগের পর যুগ আশা ভোসলের কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছে মনোমুগ্ধকর সব গান। মাত্র ১০ বছর বয়সে কিংবদন্তি শিল্পী বড় বোন লতা মুঙ্গেশকরের সঙ্গে শুরু হয় তার সংগীতে পথচলা। সেই থেকে তিনি গেয়ে চলেছেন অবিরাম। ছয় যুগেরও বেশি সময় তিনি হিন্দি, উর্দু, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বহুমুখী প্রতিভার কারণে গণমাধ্যমে তাকে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়।