নাটোরের বড়াইগ্রাম মাতাবে ব্যান্ড ‘আভাস’

বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে সারা দেশে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের কনসার্ট ও সংগীতানুষ্ঠান। সেই ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি আয়োজন।
শুক্রবার (১৭ এপ্রিল) নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’।
‘আভাস’ ব্যান্ডের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে দলটির ভোকালিস্ট তুহিন বলেন, তারুণ্যের ডাকে বৈশাখী উৎসব ১৪৩৩, আমরা আভাস ব্যান্ড আসছি শুক্রবার (১৭ এপ্রিল) ঐতিহ্যবাহী নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। গান, গল্প আড্ডায় মেতে উঠব আমরা, দেখা হবে সবার সঙ্গে।
দুদিনব্যাপী এই আয়োজনটি করেছে ইউথ কমিউনিটি বড়াইগ্রাম।