ঈশিকার নতুন গান ‘পরাণ’

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীশিল্পী হুমায়রা ঈশিকা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে খুদে গানরাজ খ্যাত এই শিল্পীর ‘পরাণ’ নামের এই মৌলিক গানটি। আর এটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।
রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।
গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’
গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।
.png)





