logo

সড়কে সুশাসন নিশ্চিত করা জীবনরক্ষার অপরিহার্য শর্ত: আহমাদুল্লাহ 

সড়কে সুশাসন নিশ্চিত করা জীবনরক্ষার অপরিহার্য শর্ত: আহমাদুল্লাহ 

সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, এই সুশাসন যদি নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। 

খুলনা-মোংলা মহাসড়কে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় শোক জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘যুদ্ধকবলিত দেশ ছাড়া একসঙ্গে একই পরিবারের ৯ জনসহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। আসলে আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মতো জীবনের শঙ্কা নিয়েই বের হই।’

রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ উল্লেখ করে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ।’

তিনি বলেন, ‘সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি সতর্ক না হই, ট্রাফিক আইন না মানি, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন না করি, তবে এই রকম নির্মম মৃত্যু আমাদের নিয়মিত দেখে যেতে হবে।’

 

সড়কে সুশাসন নিশ্চিত না হলে যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, এটি মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত। এই সুশাসন যদি নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।’