logo

আল্লাহর প্রিয় বান্দাদের ১৩ গুণ

আল্লাহর প্রিয় বান্দাদের ১৩ গুণ

মুমিন জীবনের অন্যতম লক্ষ্য আল্লাহর প্রিয় বান্দা হওয়া। আল্লাহকে খুশি করা। আল্লাহও চান বান্দা তার প্রিয় হোক। তাঁর নির্দেশনা মেনে চলুক। তাঁর বিধান মোতাবেক জীবন পরিচালনা করুক। 

আল্লাহর প্রিয় হওয়ার মতো সৌভাগ্যের বিষয় মুমিনের জীবনে আর নেই। আল্লাহর বিশেষ ও প্রিয় বান্দাদের ১৩টি গুণ আছে। সুরা ফোরকানের ৬৩ থেকে ৭৭ নম্বর আয়াতে গুণগুলোর কথা উল্লেখ করা আছে। যথা—

  • আল্লাহর আদেশ মতো নিজের বিশ্বাস, চিন্তা-চেতনা, ইচ্ছাকে অনুগামী রাখা। তাঁর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। তাঁর আদেশ পালনে সবসময় সচেষ্ট থাকা। 
  • বিনয়ের সঙ্গে চলাফেরা করা। জীবনের সব কিছুতে মধ্যপন্থা অবলম্বন করা। 
  • সচেতনভাবে কথাবার্তা বলা। কাউকে কষ্ট না দেওয়া। কারও মনে আঘাত লাগতে পারে, এমন কথা না বলা। সালামের জবাব দেওয়া। 
  • রাত জেগে ইবাদত করা। 
  • তাকওয়া অর্জন করা। আল্লাহকে ভয় করা। জীবিকা অন্বেষণ করা। সব কিছুতে আল্লাহর সাহায্য কামনা করা। 
  • কৃপণতা না করা। অপব্যয় থেকে বেঁচে থাকা। মিতব্যয়িতা অবলম্বন করে জীবন পরিচালনা করা। 
  • আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা। 
  • কাউকে অন্যায়ভাবে হত্যা না করা। ব্যভিচারের কাছে না যাওয়া। 
  • গুনাহ ও অপরাধের জন্য তওবা করা। গুনাহ না করার দৃঢ় সংকল্প করা।  
  • মিথ্যা সাক্ষ্য না দেওয়া। অন্যায় সভায় যোগ না দেওয়া। 
  • মিথ্যা ও অন্যায় সভার কাছে গেলেও গাম্ভীর্য বজায় রেখে ভদ্রতাসহকারে তা পরিহার করে চলা আসা।  
  • কোরআনের আয়াত ও শরিয়তের বিধান পাঠ করার পাশাপাশি তা অনুধাবন করে আমল করা। 
  • সন্তান-সন্তুতি ও স্ত্রীর জন্য দোয়া করা। তাদের জন্য আল্লাহর সাহায্য কামনা করা।