logo

সুরা নাসরের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা নাসরের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পবিত্র কোরআনের ১১০ নম্বর সুরা- সুরা নাসর। এটি ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা তিনটি। এ সুরা মদিনায় অবতীর্ণ।

সুরা নাসরে হজরত মুহাম্মদ (সা.)-কে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুনিয়ায় তাঁর বেশি দিন হায়াত নেই, তাও বুঝানো হয়েছিল।

আয়েশা (রা.) বলেন, ‘এই সুরা নাজিলের পর রাসুলুল্লাহ (সা.) প্রত্যেক নামাজের পর سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي (সুবহানা কাল্লাহুম্মা রাব্বানা ওয়া বি হামদিকা, আল্লাহুম্মাগ ফিরলি) এ দোয়া পাঠ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৯৪)

আয়াত: ১

اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ

উচ্চারণ: ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ।

অর্থ: যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে।

সুরা নাসর। ছবি: অ্যাবাউট ইসলাম
সুরা নাসর। ছবি: অ্যাবাউট ইসলাম

আয়াত: ২

وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا

উচ্চারণ: ওয়া রা আইতান্নাসা ইয়াদ খুলুনা ফি দি নিল্লাহি আফ ওয়াজা।

অর্থ: এবং আপনি মানুষকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনে (ধর্মে) প্রবেশ করছে।

আয়াত: ৩

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ ؕ اِنَّہٗ کَانَ تَوَّابًا

উচ্চারণ: ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস তাগফিরহু, ইন্নাহু কা না তাউ ওয়াবা।

অর্থ: তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী (অতি ক্ষমাশীল)।