logo

মারা গেছেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক

মারা গেছেন তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইলের শুরা সদস্য মাওলানা ফারুক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মাওলানা ফারুকের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর গ্রামে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাবিবুল্লাহ রায়হান জানান, তিনি দীর্ঘদিন তাবলিগের মেহনত ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।