logo

ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: আজহারি 

ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: আজহারি 

নিজের ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে এ আহ্বান জানান তিনি। 

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন।’

ভোট দিয়ে সবাইকে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

গতকাল বুধবার বিকেলে ফেসবুক পোস্টে আজহারি বলেন, ‘ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমন সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। আল্লাহ আমাদের সবাইকে আমানত রক্ষায় নিষ্ঠাবান হওয়ার তৌফিক দিন।’