logo

সুরা দুহার বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা দুহার বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পবিত্র কোরআনের ৯৩তম সুরা- সুরা দুহা। মক্কায় অবতীর্ণ সুরাটির আয়াত সংখ্যা ১১। এটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত।

হাদিসে আছে, ‘রাসুলুল্লাহ (সা.) একবার অসুস্থ হলেন। এ কারণে তিনি একরাত বা দুই রাত নামাজ আদায়ের জন্য বের হলেন না। তখন এক নারী এসে বলল, মুহাম্মদ আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে, এক রাত বা দুই রাত তো তোমার কাছেও আসেনি। এরই পরিপ্রেক্ষিতে এই সুরা নাজিল হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৯৫০)

আয়াত: ১

وَالضُّحٰی 

উচ্চারণ: ওয়াদ দুহা।

অর্থ: সকালের উজ্জ্বল আলোর শপথ,

আয়াত: ২

وَالَّیۡلِ اِذَا سَجٰی 

উচ্চারণ: ওয়াল্লাই লি ইযা ছাজা।

অর্থ: এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়।

আয়াত: ৩

مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی 

উচ্চারণ: মা ওয়াদ দাআকা রাব্বুকা ওয়া মা কালা।

অর্থ: তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি।

আয়াত: ৪

وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی 

উচ্চারণ: ওয়া লাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা।

অর্থ: নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে আগের সময় অপেক্ষা শ্রেয়।

আয়াত: ৫

وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی 

উচ্চারণ: ওয়া লাসাও ফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।

অর্থ: অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।

আয়াত: ৬

اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪

উচ্চারণ: আলাম ইয়া জিদকা ইয়াতি মান ফাআ ওয়া।

অর্থ: তিনি কি তোমাকে এতিম পাননি, এরপর তোমাকে আশ্রয় দিয়েছেন?

আয়াত: ৭

وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪

উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা জাল্লান ফাহাদা।

অর্থ: এবং তোমাকে পেয়েছিলেন, পথ সম্পর্কে অনবহিত; এরপর তোমাকে পথ দেখিয়েছেন।

আয়াত: ৮

وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی 

উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা আ ইলান ফা আগনা।

অর্থ: এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, এরপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন।

আয়াত: ৯

فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ 

উচ্চারণ: ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার।

অর্থ: সুতরাং যে এতিম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না।

আয়াত: ১০

وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ 

উচ্চারণ: ওয়া আম্মাস সা ইলা ফালা তানহার।

অর্থ: এবং ভিক্ষুককে ধমক দিও না।

আয়াত: ১১

وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ

উচ্চারণ: ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফা হাদ্দিস।

অর্থ: আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন।