আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা সব গুনাহ মাফ করে জান্নাত দেবেন। তাই প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা, ধনী-দরিদ্র সবার জন্যই ফরজ। তাই যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো নামাজ আদায় করে নেওয়ার তাগিদ দিয়েছেন আল্লাহ।
আজ রোববার, ৪ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার মুসল্লিদের জন্য আজকের (৪ অক্টোবর) পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—
ফজর—৪:৩৬ মিনিট
জোহর—১১:৪৮ মিনিট
আসর—৪:০৩ মিনিট
মাগরিব—৫:৪৪ মিনিট
এশা—৭:০০ মিনিট
আগামীকাল (সোমবার) ফজর শুরু—৪:৩৭ মিনিট
আগামীকাল (সোমবার) সূর্যোদয়—০৫: ৫১ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিতে পারেন।
যোগ করতে হবে
খুলনা—০৩ মিনিট
রাজশাহী—০৭ মিনিট
রংপুর—০৮ মিনিট
বরিশাল—০১ মিনিট
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম—০৫ মিনিট
সিলেট—০৬ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন