সুরা আর রহমানের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা রহমান পবিত্র কোরআনের ৫৫তম সুরা। এর আয়াত সংখ্যা ৭৮। কোরআনের ২৭তম পারায় এটি অবস্থিত। মুফাসসিরদের কেউ কেউ এটিকে মাদানি বলেছেন। কেউ বলেছেন মাক্কী।
হজরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের পর মক্কার কাফেররা ইসলাম সম্পর্কে কৌতূহলী হয়। তারা আল্লাহ নামটির সঙ্গে পরিচিত থাকলেও রহমান নামের সম্পর্কে অবহিত ছিল না। আল্লাহর গুণবাচক নাম রহমান শুনে তারা বলাবলি করত, ওয়া মা রাহমান বা রাহমান আবার কী? এ সুরা নাজিলের মাধ্যমে আল্লাহর রাহমান নামের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে।
আয়াত: ১
اَلرَّحۡمٰنُ
উচ্চারণ: আর-রাহমান।
অর্থ: করুণাময় আল্লাহ।
আয়াত: ২
عَلَّمَ الۡقُرۡاٰنَ
উচ্চারণ: আল্লা মাল কোরআন।
অর্থ: শিক্ষা দিয়েছেন কোরআন।
আয়াত: ৩
خَلَقَ الۡاِنۡسَانَ ۙ
উচ্চারণ: খালাকাল ইংসান।
অর্থ: সৃষ্টি করেছেন মানুষ।
আয়াত: ৪
عَلَّمَہُ الۡبَیَانَ
উচ্চারণ: আল্লামা হুল বায়ান।
অর্থ: তাকে শিখিয়েছেন বর্ণনা।
আয়াত: ৫
اَلشَّمۡسُ وَالۡقَمَرُ بِحُسۡبَانٍ ۪
উচ্চারণ: আশ শামসু ওয়াল কামারু বিহুসবান।
অর্থ: সূর্য ও চন্দ্র হিসাবমতো চলে।
আয়াত: ৬
وَّالنَّجۡمُ وَالشَّجَرُ یَسۡجُدٰنِ
উচ্চারণ: ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াস জুদান।
অর্থ: এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
আয়াত: ৭
وَالسَّمَآءَ رَفَعَہَا وَوَضَعَ الۡمِیۡزَانَ ۙ
উচ্চারণ: ওয়াছ ছামাআ রাফা আহা ওয়া ওয়া দাআল মিজান।
অর্থ: তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড।
আয়াত: ৮
اَلَّا تَطۡغَوۡا فِی الۡمِیۡزَانِ
উচ্চারণ: আল্লা তাতাগাও ফিল মিজান।
অর্থ: যাতে তোমরা সিমালঙ্ঘন না কর তুলাদণ্ডে।
আয়াত: ৯
وَاَقِیۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَلَا تُخۡسِرُوا الۡمِیۡزَانَ
উচ্চারণ: ওয়া আকিমুল ওয়াজ না বিলকিসতি ওয়া লা তুখসিরুল মিজান।
অর্থ: তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিয়ো না।
আয়াত: ১০
وَالۡاَرۡضَ وَضَعَہَا لِلۡاَنَامِ ۙ
উচ্চারণ: ওয়াল আরদা ওয়া দা আ হা লিল আনাম।
অর্থ: তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।
আয়াত: ১১
فِیۡہَا فَاکِہَۃٌ ۪ۙ وَّالنَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ ۖ
উচ্চারণ: ফি হা ফাকিহাতুও ওয়ান নাখলু জা তুল আকমাম।
অর্থ: এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খেজুর বৃক্ষ।
আয়াত: ১২
وَالۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَالرَّیۡحَانُ ۚ
উচ্চারণ: ওয়াল হাব্বু জুল আসফি ওয়ার রাইহান।
অর্থ: আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।
আয়াত: ১৩
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
আয়াত: ১৪
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ ۙ
উচ্চারণ: খালা কাল ইংসানা মিন সালসালিন কাল ফাখখার।
অর্থ: তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা থেকে।
আয়াত: ১৫
وَخَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ ۚ
উচ্চারণ: ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার।
অর্থ: এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।
আয়াত: ১৬
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোনো কোনো অনুগ্রহ অস্বীকার করবে?
আয়াত: ১৭
رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَرَبُّ الۡمَغۡرِبَیۡنِ ۚ
উচ্চারণ: রাব্বুল মাশ রিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।
অর্থ: তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
আয়াত: ১৮
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোনো কোনো অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ১৯
مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ ۙ
উচ্চারণ: মারাজাল বাহরাইনি ইয়াল তাকিয়ান।
অর্থ: তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
আয়াত: ২০
بَیۡنَہُمَا بَرۡزَخٌ لَّا یَبۡغِیٰنِ ۚ
উচ্চারণ: বাইনা হুমা বারজাখুল লা ইয়াব গিয়ান।
অর্থ: উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
আয়াত: ২১
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ২২
یَخۡرُجُ مِنۡہُمَا اللُّؤۡلُؤُ وَالۡمَرۡجَانُ ۚ
উচ্চারণ: ইয়াখ রুজু মিনহুমাল লু লুউ ওয়াল মারজান।
অর্থ: উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল।
আয়াত: ২৩
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ২৪
وَلَہُ الۡجَوَارِ الۡمُنۡشَئٰتُ فِی الۡبَحۡرِ کَالۡاَعۡلَامِ ۚ
উচ্চারণ: ওয়া লাহুল যাওয়া রিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম।
অর্থ: দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজগুলো তাঁরই (নিয়ন্ত্রণাধীন)
আয়াত: ২৫
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ২৬
کُلُّ مَنۡ عَلَیۡہَا فَانٍ ۚۖ
উচ্চারণ: কুল্লু মান আলাইহা ফানি।
অর্থ: ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল।
আয়াত: ২৭
وَّیَبۡقٰی وَجۡہُ رَبِّکَ ذُو الۡجَلٰلِ وَالۡاِکۡرَامِ ۚ
উচ্চারণ: ওয়া ইয়াবকা ওয়াজ হু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া।
আয়াত: ২৮
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ২৯
یَسۡـَٔلُہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ کُلَّ یَوۡمٍ ہُوَ فِیۡ شَاۡنٍ ۚ
উচ্চারণ: ইয়াস আলুহু মান ফিস সামা ওয়াতি ওয়াল আরজি কুল্লা ইয়াওমিন হুওয়া ফি শান।
অর্থ: নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সবসময় কোনো না কোনো কাজে আছেন।
আয়াত: ৩০
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৩১
سَنَفۡرُغُ لَکُمۡ اَیُّہَ الثَّقَلٰنِ ۚ
উচ্চারণ: সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান।
অর্থ: হে জিন ও মানুষ, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব।
আয়াত: ৩২
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৩৩
یٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اِنِ اسۡتَطَعۡتُمۡ اَنۡ تَنۡفُذُوۡا مِنۡ اَقۡطَارِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ فَانۡفُذُوۡا ؕ لَا تَنۡفُذُوۡنَ اِلَّا بِسُلۡطٰنٍ ۚ
উচ্চারণ: ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইংসি ইনিস তাতাতুম আন তানফুজু মিন আকতা-রিস সামা ওয়াতি ওয়াল আরজি ফাংফুজু লা তাংফুজু না ইল্লা বিসুলতান।
অর্থ: হে জিন ও মানুষ, নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না।
আয়াত: ৩৪
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৩৫
یُرۡسَلُ عَلَیۡکُمَا شُوَاظٌ مِّنۡ نَّارٍ ۬ۙ وَّنُحَاسٌ فَلَا تَنۡتَصِرٰنِ ۚ
উচ্চারণ: ইউর সালু আলাইকুমা শুওয়া জুম মিন্নারিও ওয়া নুহাসুন ফালা তানতাসিরান।
অর্থ: ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ, তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না।
আয়াত: ৩৬
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৩৭
فَاِذَا انۡشَقَّتِ السَّمَآءُ فَکَانَتۡ وَرۡدَۃً کَالدِّہَانِ ۚ
উচ্চারণ: ফা ইজাং শাককাতিস সামায়ু ফাকানাত ওয়ার দাতান কাদ্দিহান।
অর্থ: যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে।
আয়াত: ৩৮
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৩৯
فَیَوۡمَئِذٍ لَّا یُسۡـَٔلُ عَنۡ ذَنۡۢبِہٖۤ اِنۡسٌ وَّلَا جَآنٌّ ۚ
উচ্চারণ: ফা ইয়াওমা ইজিল্লা ইউস আলু আন জামবিহি ইংছুও ওয়া লা জান।
অর্থ: সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন।
আয়াত: ৪০
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৪১
یُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِیۡمٰہُمۡ فَیُؤۡخَذُ بِالنَّوَاصِیۡ وَالۡاَقۡدَامِ ۚ
উচ্চারণ: ইউ রাফুল মুজরিমুনা বিসিমা হুম ফা ইউ খাজু বিন্না ওয়াছি ওয়াল আকদাম।
অর্থ: অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে; এরপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে।
আয়াত: ৪২
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৪৩
ہٰذِہٖ جَہَنَّمُ الَّتِیۡ یُکَذِّبُ بِہَا الۡمُجۡرِمُوۡنَ ۘ
উচ্চারণ: হা জিহি জাহান্নামুল্লাতি ইউ কাজজিবু বিহাল মুজরিমুন।
অর্থ: এটাই যাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।
আয়াত: ৪৪
یَطُوۡفُوۡنَ بَیۡنَہَا وَبَیۡنَ حَمِیۡمٍ اٰنٍ ۚ
উচ্চারণ: ইউতু ফুনা বায়নাহা ওয়া বায়না হামিমিন আন।
অর্থ: তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
আয়াত: ৪৫
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৪৬
وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ جَنَّتٰنِ ۚ
উচ্চারণ: ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
অর্থ: যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি উদ্যান।
আয়াত: ৪৭
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۙ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৪৮
ذَوَاتَاۤ اَفۡنَانٍ ۚ
উচ্চারণ: যাওয়াতা আফনান।
অর্থ: উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
আয়াত: ৪৯
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৫০
فِیۡہِمَا عَیۡنٰنِ تَجۡرِیٰنِ ۚ
উচ্চারণ: ফি হিমা আইনানি তাজরিয়ান।
অর্থ: উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
আয়াত: ৫১
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৫২
فِیۡہِمَا مِنۡ کُلِّ فَاکِہَۃٍ زَوۡجٰنِ ۚ
উচ্চারণ: ফি হিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান।
অর্থ: উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
আয়াত: ৫৩
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৫৪
مُتَّکِـِٕیۡنَ عَلٰی فُرُشٍۭ بَطَآئِنُہَا مِنۡ اِسۡتَبۡرَقٍ ؕ وَجَنَا الۡجَنَّتَیۡنِ دَانٍ ۚ
উচ্চারণ: মুত্তাকিয়িনা আলা ফুরুশিম বাতা ইনুহা মিং ইসতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দান।
অর্থ: তারা সেখানে রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের কাছে ঝুলবে।
আয়াত: ৫৫
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৫৬
فِیۡہِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِ ۙ لَمۡ یَطۡمِثۡہُنَّ اِنۡسٌ قَبۡلَہُمۡ وَلَا جَآنٌّ ۚ
উচ্চারণ: ফি হিন্না কাসিরা তুত্তারফি লাম ইয়াত মিছহুন্না ইনছুন কাব লাহুম ওয়া লা জান।
অর্থ: সেখানে থাকবে আনতনয়ন রমণীরা, কোন জিন ও মানব আগে যাদের ব্যবহার করেনি।
আয়াত: ৫৭
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৫৮
کَاَنَّہُنَّ الۡیَاقُوۡتُ وَالۡمَرۡجَانُ ۚ
উচ্চারণ: কা আন্না হুন্নাল ইয়া কুতু ওয়াল মারজানন।
অর্থ: প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীরা।
আয়াত: ৫৯
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৬০
ہَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ ۚ
উচ্চারণ: হাল জাযা উল ইহসানি ইল্লাল ইহসান।
অর্থ: সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া কী হতে পারে?
আয়াত: ৬১
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৬২
وَمِنۡ دُوۡنِہِمَا جَنَّتٰنِ ۚ
উচ্চারণ: ওয়া মিন দু নিহিমা জান্নাতান।
অর্থ: এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে।
আয়াত: ৬৩
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۙ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৬৪
مُدۡہَآمَّتٰنِ ۚ
উচ্চারণ: মুদ হামমা তান।
অর্থ: কালোমতো ঘন সবুজ।
আয়াত: ৬৫
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৬৬
فِیۡہِمَا عَیۡنٰنِ نَضَّاخَتٰنِ ۚ
উচ্চারণ: ফি হিমা আইনানি নাজ্জা খাতান।
অর্থ: সেখানে আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
আয়াত: ৬৭
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৬৮
فِیۡہِمَا فَاکِہَۃٌ وَّنَخۡلٌ وَّرُمَّانٌ ۚ
উচ্চারণ: ফি হিমা ফাকিহাতুও ওয়া নাখলুও ওয়া রুম্মান।
অর্থ: সেখানে আছে ফলমূল, খেজুর ও আনার।
আয়াত: ৬৯
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৭০
فِیۡہِنَّ خَیۡرٰتٌ حِسَانٌ ۚ
উচ্চারণ: ফি হিন্না খাইরা তুন হিসান।
অর্থ: সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী নারীরা।
আয়াত: ৭১
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৭২
حُوۡرٌ مَّقۡصُوۡرٰتٌ فِی الۡخِیَامِ ۚ
উচ্চারণ: হু রুম মাকসুরাতুন ফিল খিয়াম।
অর্থ: তাঁবুতে অবস্থানকারী হুররা।
আয়াত: ৭৩
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৭৪
لَمۡ یَطۡمِثۡہُنَّ اِنۡسٌ قَبۡلَہُمۡ وَلَا جَآنٌّ ۚ
উচ্চারণ: লাম ইয়াতমিছ-হুন্না ইনছুন কাবলা-হুম ওয়ালা-যান।
অর্থ: কোন জিন ও মানুষ আগে তাদের স্পর্শ করেনি।
আয়াত: ৭৫
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ۚ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৭৬
مُتَّکِـِٕیۡنَ عَلٰی رَفۡرَفٍ خُضۡرٍ وَّعَبۡقَرِیٍّ حِسَانٍ ۚ
উচ্চারণ: মুত্তাকি ইনা আলা রাফ রাফিন খুদরিও ওয়া আবকারি ইয়িন হিসান।
অর্থ: তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
আয়াত: ৭৭
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
উচ্চারণ: ফাবি আইয়ি আ লা ই রাব্বি কুমা তুকাজ জিবান।
অর্থ: অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আয়াত: ৭৮
تَبٰرَکَ اسۡمُ رَبِّکَ ذِی الۡجَلٰلِ وَالۡاِکۡرَامِ
উচ্চারণ: তাবা রাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।




