সুরা ইখলাসের বাংলা উচ্চারণ ও অর্থ

পবিত্র কোরআনের ছোট আয়াতবিশিষ্ট সুরাগুলোর একটি সুরা ইখলাস। এটি কোরআনে ১১২তম সুরা। এর আয়াত সংখ্যা চারটি। এটি মক্কায় অবতীর্ণ।
সুরা ইখলাস কোরআনের তিন ভাগের এক ভাগ। আবু দারদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন। এরপর ‘কুল হুওয়াল্লাহু আহাদ’-কে করেছেন কোরআনের ভাগগুলোর একটি।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮১১)
হজরত মুহাম্মদ (সা.) সুরা ইখলাস পড়ে তাঁর দিন শুরু করতেন। তিনি অধিকাংশ সময় ফজরের সুন্নত ও বিতর নামাজে সুরা ইখলাস পাঠ করতেন। (তাফসির ফি জিলালিল কোরআন, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৪০০৯)
আয়াত: ১
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
উচ্চারণ: কুল হুয়াল্লাহু আহাদ।
অর্থ: বলো, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
আয়াত: ২
اللَّهُ الصَّمَدُ
উচ্চারণ: আল্লাহুস সামাদ।
অর্থ: আল্লাহ কারও মুখাপেক্ষী নন।

আয়াত: ৩
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
উচ্চারণ: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি।
আয়াত: ৪
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ: ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
অর্থ: আর তাঁর কোনো সমকক্ষও নেই।