logo

সুরা কাফিরুনের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা কাফিরুনের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সুরা কাফিরুন পবিত্র কোরআনের ১০৯ নম্বর সুরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ছয়টি।

এ সুরায় তাওহিদের শিক্ষা এবং মুশরিকদের সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে। কাফেরদের লোভনীয় প্রস্তাব এবং তাদের ভ্রান্ত মতবাদ বাতিলের ঘোষণাও আছে এ সুরায়।

এ সুরা পাঠ করলে কোরআনের এক-চতুর্থাংশ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়।

আয়াত: ১

قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ

উচ্চারণ: কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।

অর্থ: আপনি বলে দিন, হে কাফেররা (সত্য অস্বীকারকারীরা),

আয়াত: ২

لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ

উচ্চারণ: লা আবুদু মা তাবুদুন।

অর্থ: আমি ইবাদত করি না তার, যার ইবাদত তোমরা করো।

আরবিতে সুরা কাফিরুন। ছবি: অ্যাবাউট ইসলাম
আরবিতে সুরা কাফিরুন। ছবি: অ্যাবাউট ইসলাম

আয়াত: ৩

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ

উচ্চারণ: ওয়া লা আনতুম আ বিদুনা মা আবুদ।

অর্থ: এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি।

আয়াত: ৪

وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ

উচ্চারণ: ওয়া লা আনা আবিদুম মা আবাত্তুম।

অর্থ: এবং আমি ইবাদতকারী নই তার, যার ইবাদত তোমরা করো।

আয়াত: ৫

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ

উচ্চারণ: ওয়া লা আনতুম আ বিদুনা মা আবুদ।

অর্থ: এবং তোমরাও তাঁর ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি।

আয়াত: ৬

لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ

উচ্চারণ: লাকুম দিনুকুম ওয়া লিয়া দ্বীন।

অর্থ: তোমাদের জন্য তোমাদের দ্বীন (ধর্ম) এবং আমার জন্য আমার দ্বীন।