logo

হজযাত্রীদের সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ

হজযাত্রীদের সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২০ মে) এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। হজযাত্রীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য। হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করা। এ ছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

স্বাচ্ছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদেরকে সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রায় প্রতিদিন মন্ত্রণালয়ের ফেসবুক পেজে নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।