logo

সুরা নাসের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা নাসের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সুরা নাস মক্কায় অবতীর্ণ। এটি পবিত্র কোরআনের ১১৪তম সুরা এবং শেষ সুরা। এতে মোট ৬টি আয়াত রয়েছে।

নাস অর্থ মানবজাতি। সুরাটি মানুষকে শয়তানের প্রতারণা ও মন্দ প্রভাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শেখায়। হাদিসে সুরা নাস ও ফালাক বারবার পড়ার জন্য তাগিদ এসেছে। এই দুই সুরাকে একসঙ্গে মুআওয়িজাতাইন বলা হয়।

এ সুরা পাঠের অনেক ফজিলত রয়েছে। হাদিসে আছে, ‘মহানবী (সা.)-কে যখন জাদু করা হয়, তখন সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয় এবং তিনি এই দুই সুরা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আরোগ্য লাভ করেন। (সুনানে নাসায়ি, হাদিস: ৫৪৩৭)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সুরা ইখলাস ও এই দুই সুরা পড়বে, সে সব বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।’ (জামে তিরমিজি, হাদিস: ২৯০৩)

সুরা নাস। ছবি: সংগৃহীত
সুরা নাস। ছবি: সংগৃহীত

আয়াত: ১

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ

উচ্চারণ: কুল আউজু বি রাব্বিন নাস।

অর্থ: বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

আয়াত: ২

مَلِکِ النَّاسِ

উচ্চারণ: মালিকিন নাস।

অর্থ: মানুষের অধিপতির,

আয়াত: ৩

اِلٰهِ النَّاسِ

উচ্চারণ: ইলাহিন নাস।

অর্থ: মানুষের উপাসকের,

আয়াত: ৪

مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ

উচ্চারণ: মিন শাররিল ওয়াস ওয়া সিল খান্নাস।

অর্থ: তার কুমন্ত্রণার অমঙ্গল থেকে, যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয়,

আয়াত: ৫

الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ

উচ্চারণ: আল্লাজি ইউওয়াস বিসু ফি সুদু রিন্নাস।

অর্থ: যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

আয়াত: ৬

مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ

উচ্চারণ: মিনান জিন্নাতি ওয়ান্নাস।

অর্থ: জিন বা মানুষের মধ্য থেকে।