logo

সুরা তিনের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা তিনের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সুরা তিন পবিত্র কোরআনের ৯৫তম সুরা। এটি মক্কায় অবতীর্ণ। এ সুরার আয়াত সংখ্যা আট।

ফিলিস্তিন ও শাম এলাকায় আঞ্জির বা ডুমুর ও যয়তুন বেশি জন্মায়। কাজেই এর দ্বারা ফিলিস্তিন অঞ্চলের দিকে ইশারা করা হয়েছে, যেখানে হজরত ইসা (আ.)-কে নবী করে পাঠানো হয়েছিল এবং তাকে ইনজিল কিতাব দেওয়া হয়েছিল।

এই সুরাতে আল্লাহর ওপর ইমান (বিশ্বাস) এবং সৎকর্মশীলতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ প্রদত্ত কয়েকটি নেয়ামত বা অনুগ্রহের দোহাই দিয়ে ইমান ও সৎকাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এই সুরায়।

আয়াত: ১

وَالتِّیۡنِ وَالزَّیۡتُوۡنِ ۙ

উচ্চারণ: ওয়াত্তিনি ওয়াজ যাইতুন।

অর্থ: শপথ তিন ও যায়তুনের।

আয়াত: ২

وَطُوۡرِ سِیۡنِیۡنَ ۙ

উচ্চারণ: ওয়া তুরি সিনিনা।

অর্থ: শপথ সিনাই পর্বতের।

আয়াত: ৩

وَہٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ ۙ

উচ্চারণ: ওয়া হাজাল বালাদিল আমিন।

অর্থ: শপথ এই নিরাপদ নগরীর।

আয়াত: ৪

لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ ۫

উচ্চারণ: লাকা খালাকনাল ইংসানা ফি আহসানি তাকবিম।

অর্থ: অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে।

আয়াত: ৫

ثُمَّ رَدَدۡنٰہُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ ۙ

উচ্চারণ: সুম্মা রাদাদনা হু আসফালা সা ফিলিন।

অর্থ: তারপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি।

আয়াত: ৬

اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ؕ

উচ্চারণ: ইল্লাল্লাজিনা আ মানু ওয়া আমিলুস সালি হাতি ফালাহুম আজরুন গাইরু মামনুন।

অর্থ: কিন্তু তাদেরকে নয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

আয়াত: ৭

فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ ؕ

উচ্চারণ: ফামা ইউকাজ জিবুকা বাদু বিদ্দিন।

অর্থ: কাজেই (হে মানুষ,) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে?

আয়াত: ৮

اَلَیۡسَ اللّٰہُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ

উচ্চারণ: আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন।

অর্থ: আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?