logo

রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে ব্যয় করি: আহমাদুল্লাহ 

রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে ব্যয় করি: আহমাদুল্লাহ 

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আসুন, এই মাসের প্রতিটি মুহূর্ত ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি। 

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘নতুন চাঁদের রৌশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস—পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।’

পবিত্র রমজান মাসে সবাইকে ইবাদতে সময় কাটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।’

তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব অনুধাবন করে একটি সার্থক রমজান কাটাবার তাওফিক দান করুন।’