আজকের নামাজের সময়সূচি

দিনে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই শত ব্যস্ততার মধ্যেও সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাদিসে এসেছে, সময়মতো জামাতে নামাজ আদায়কারীদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও ক্ষমার সুসংবাদ। যারা নামাজের জন্য আগে থেকেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে— এক. জাহান্নাম থেকে মুক্তি এবং দুই. নেফাক (মুনাফিকি) থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪১)
রোববার (৬ সেপ্টম্বর) ঢাকার নামাজের সময়সূচি—
জোহর - ১১:৫৮ মিনিট।
আসর - ০৪:২৬ মিনিট।
মাগরিব - ০৬:১৫ মিনিট।
এশা - ০৭:৩৩ মিনিট।
ফজর (আগামীকাল) - ০৪:২৬ মিনিট।
সূর্যোদয়- ৫:৪১ মিনিট সূর্যাস্ত- ৬:১১ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিতে পারেন।
যোগ করতে হবে
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট।
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন


