logo

রমজানে সাহরি ও ইফতারের সময়সূচি

রমজানে সাহরি ও ইফতারের সময়সূচি

পবিত্র রমজান মাসে ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার ওপর নির্ভর করবে এ সময়সূচি। চাঁদ দেখা সাপেক্ষে এবার রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি। 

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট। ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট। 

ইসলামিক ফাউন্ডেশন এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সাহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে। সময়সূচিতে লিখিত সাহরির শেষ সময় মূলত ফজরের নামাজের ওয়াক্ত শুরুর সময়। তবে যেহেতু জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অনুপাতে সময়ের ব্যবধান হয়ে থাকে, তাই জেলার ভারসাম্য রক্ষার জন্য সাহরির সময় জেলার পূর্ব প্রান্ত এবং ফজরের আজানের সময়টি জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। আর ইফতারের জন্য জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

সাহরি ও ইফতারের সময়সূচি