logo
Advertisement

পবিত্র কোরআনে বর্ণিত বিশেষ ১০টি দোয়া

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
পবিত্র কোরআনে বর্ণিত বিশেষ ১০টি দোয়া
পবিত্র কোরআন তেলাওয়াত করছেন এক শিশু। ছবি: আলকাফিল.নেট

আল্লাহর সঙ্গে বান্দার গোপনীয় আলাপ হলো দোয়া। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে একান্ত জিনিসগুলো চান। মনের কথাগুলো বলেন। স্বপ্নগুলো জানান। আল্লাহও চান, বান্দা তার সব কথা আল্লাহকে বলুক। আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে জানাক তার সমস্ত চাহিদার কথা।

বান্দার প্রার্থনায় আল্লাহ খুশি হন। তার গুনাহ মাফ করেন। তার জন্য কল্যাণকর ফায়সালা করেন। বান্দা যত অপরাধ নিয়েই তাঁর কাছে প্রার্থনা করুক কেন, তিনি শুনেন এবং ক্ষমা করে দেন। তার প্রতি সন্তুষ্ট হন।

আল্লাহ কোরআনে মানুষকে অনেকগুলো দোয়া শিখিয়েছেন। যে দোয়ার মাধ্যমে তাঁর কাছে বিভিন্ন বিষয়ে প্রার্থনা করা যায়। এখানে দশটি দোয়া উল্লেখ করা হলো-

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ-দুনয়া হাসানাতাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওয়া কিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের রব, দুনিয়া ও আখেরাত উভয় জীবনে আমাদের কল্যাণ দান করুন। আর জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন। (সুরা বাকারা, আয়াত: ২০১)

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ: রাব্বানা জালামনা আংফুসানা, ওয়া ইন লাম তাগফিরলানা, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।

অর্থ: হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি। এখন যদি আপনি আমাদের ক্ষমা ও দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। (সুরা আরাফ, আয়াত: ২৩)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

উচ্চারণ: রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, ওয়া হাব লানা মিন লাদুংকা রাহমাতান ইন্নাকা আংতাল ওয়াহহাব।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের সুপথ প্রদর্শনের পর আমাদের অন্তরগুলো বক্র করবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক দানকারী।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৮)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

অর্থ: রাব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা, ওয়া জুররি ইয়াতিনা কুররাতা আ ইউনিন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদের ও সন্তানদের মাধ্যমে চক্ষুশীতলকারী বংশধারা দান করুন এবং মুত্তাকিদের জন্য আমাদের আদর্শ বানিয়ে দিন। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

উচ্চারণ: রাব্বি হাবলি মিং লাদুংকা জুররিয়াতাং তাইয়িবাতাং, ইন্নাকা সামিয়ুদ দোয়ায়ি।

অর্থ: হে রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্ৰাৰ্থনা শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহিন।

অর্থ: হে রব, আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। (সুরা সফফাত, আয়াত: ১০০)

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা ওয়া কিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ইমান এনেছি। অতএব আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন। (সুরা আলে ইমরান, আয়াত: ১৬)

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতাস সামিয়ুল আলিম।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুরা বাকারা, আয়াত: ২৭)

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ ¤ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

উচ্চারণ: রাব্বানা লা তাজআলনা ফিতনাতাং লিল কওমিজ জালামিন। ওয়া নাজ্জিনা বি রাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন।

অর্থ: হে আমাদের রব, এই জালেম কওমের হাতে আমাদেরকে ফিতনায় নিক্ষেপ করবেন না এবং আপনার নিজ অনুগ্রহে এই কাফের সম্প্রদায়ের হাত থেকে আমাদের উদ্ধার করুন। (সুরা ইউনুস, আয়াত: ৮৫-৮৬)

وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: ওয়া তুব আলাইনা ইন্নাকা আংতাত তাওয়াবুর রাহিম।

অর্থ: আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়। (সুরা বাকারা, আয়াত: ২৮)