logo

সুরা কুরাইশের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা কুরাইশের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পবিত্র কোরআনের ১০৬ নম্বর সুরা- সুরা কুরাইশ। মক্কায় অবতীর্ণ সুরাটির আয়াত সংখ্যা চার। কুরাইশ একটি গোত্রের নাম। নদীর ইবনে কিনানার সন্তানদের কুরাইশ বলা হয়।

এ সুরায় কুরাইশ বংশের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং কাবার মালিকের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আয়াত: ১

لِاِیۡلٰفِ قُرَیۡشٍ

উচ্চারণ: লি ইলা ফি কুরাইশ।

অর্থ: কুরাইশদের আসক্তির (অভ্যাস) কারণে,

আয়াত: ২

اٖلٰفِہِمۡ رِحۡلَۃَ الشِّتَآءِ وَالصَّیۡفِ

উচ্চারণ: ইলা ফি হিম রিহলাতাশ শিতা য়ি ওয়াস সাইফ।

অর্থ: তাদের আসক্তি (অভ্যাস) শীত ও গ্রীষ্মকালীন সফরের।

সুরা কুরাইশের আরবি উচ্চারণ। ছবি: অ্যাবাউট ইসলাম
সুরা কুরাইশের আরবি উচ্চারণ। ছবি: অ্যাবাউট ইসলাম

আয়াত: ৩

فَلۡیَعۡبُدُوۡا رَبَّ ہٰذَا الۡبَیۡتِ

উচ্চারণ: ফাল ইয়াবুদু রাব্বা হাজাল বাইত।

অর্থ: অতএব, তারা যেন এই ঘরের (কাবার) রবের ইবাদত করে।

আয়াত: ৪

الَّذِیۡۤ اَطۡعَمَہُمۡ مِّنۡ جُوۡعٍ وَّاٰمَنَہُمۡ مِّنۡ خَوۡفٍ

উচ্চারণ: আল্লাজি আত আমাহুম মিন জুইও ওয়া আ মানা হুম মিন খাওফ।

অর্থ: যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়-ভীতি থেকে তাদেরকে নিরাপদ রেখেছেন।