হজ মৌসুমে প্রস্তুত ৩৩ হাজার বাস, থাকছে ৫ হাজার ট্যাক্সি

পবিত্র হজ মৌসুমে হাজিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ৩৩ হাজারের বেশি বাস ও ৫ হাজার ট্যাক্সি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ)।
সৌদি গেজেট জানায়, এ বছরের হজ উপলক্ষে হাজিদের যাতায়াত সহজ ও সুশৃঙ্খল রাখতে এই পরিবহন ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে।
টিজিএ বলছে, হাজিদের চলাচলের প্রতিটি ধাপে পরিবহন সেবার দক্ষতা বাড়াতে সমন্বিত পরিচালনা ও নিয়ন্ত্রণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহন সেবার প্রস্তুতি ও পরিচালন সক্ষমতা জোরদারে তারা সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ায় বিভিন্ন ধরনের পরিবহন সেবা নিশ্চিত করা হবে।
টিজিএর ভাষ্য অনুযায়ী, সব পরিবহন সেবা নিয়ন্ত্রক ও তদারকি নীতিমালার আওতায় পরিচালিত হবে, যাতে সেবার মান ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এর মাধ্যমে হাজিদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি মক্কা ও পবিত্র স্থানগুলোর মধ্যে চলাচল আরও সহজ নির্বিঘ্ন হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।