logo

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা, যা ওয়াজিবের সঙ্গে তুলনীয়। পাঁচ ওয়াক্ত নামাজের বাইরেও ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ আছে।

নামাজ আদায়কারী আল্লাহর প্রিয়। তার জন্য রয়েছে বহু পুরস্কার। নামাজ পড়া ছাড়া কোনো মুসলিম পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কোরআনের অনেক জায়গায় নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নামাজের আদেশ করা হয়েছিল পূর্ববর্তী নবী-রাসুলদেরও। তাই সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ইমানি দায়িত্ব।

আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬; ৫ চৈত্র, ১৪৩২ বাংলা; ২৯ রমজান, ১৪৪৭ হিজরি। চলুন দেখে নিই আজকের নামাজের সময়সূচি—

  • ফজর— ৪:৪৮ মিনিট
  • জোহর— ১২:০৭ মিনিট
  • আসর— ৪: ২৮ মিনিট
  • সূর্যাস্ত— ৬: ০৯ মিনিট
  • ইফতার— ৬: ১১ মিনিট
  • মাগরিব— ৬: ১১  মিনিট
  • এশা— ০৭: ২৫ মিনিট
  • ফজর (শুক্রবার)—  ৪:৪৭ মিনিট
  • তাহাজ্জুদ ও সাহরির শেষ সময়—  ৪:৪৮ মিনিট
  • সূর্যোদয়— ৬: ০৩ মিনিট

ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন—

বিয়োগ করতে হবে

  • চট্টগ্রাম—০৫ মিনিট
  • সিলেট—০৬ মিনিট

যোগ করতে হবে

  • খুলনা—০৩ মিনিট
  • রাজশাহী—০৭ মিনিট
  • রংপুর—০৮ মিনিট
  • বরিশাল—০১ মিনিট