তাশাহুদের বাংলা উচ্চারণ ও অর্থ

এশিয়া পোস্ট ডেস্ক
তাশাহুদের বাংলা উচ্চারণ ও অর্থ
প্রতীকী ছবি

নামাজের অপরিহার্য দোয়া তাশাহুদ। নামাজের বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। ভুলে তাশাহুদ না পড়লে সাহু সেজদা দিতে হয়। তাশাহুদটি আত্তাহিইয়াতু নামেও পরিচিত। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ নামাজে বসে, সে যেন ‘আত্তাহিইয়াতু’ বলে।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪০২)

তাশাহুদের মাধ্যমে আল্লাহর প্রশংসা, মহানবী (সা.)-এর প্রতি দরুদ এবং ইমানের সাক্ষ্য প্রকাশ করা হয়। তাশাহুদ পড়া হয় নামাজের দ্বিতীয় রাকাত ও শেষ রাকাতের বৈঠকে। তাশাহুদ পড়ার সময় ডান পায়ের পাতা খাড়া রেখে বাঁ পা ভাঁজ করে তার ওপর বসতে হয়।

তাশাহুদ

التَّحِيَّاتُ لِلَّهِ، والصَّلَوَاتُ والطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أيُّها النبيُّ ورَحْمَةُ اللَّهِ وبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وعلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَشْهَدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورَسولُهُ

তাশাহুদের বাংলা উচ্চারণ

আত্তাহিইয়াতু লিল্লাহি, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসলামু আলাইকা আইয়ুহান নাবিইয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

তাশাহুদের অর্থ

সকল প্রশংসা, সালাত এবং পবিত্র কথা আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং হজরত মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৩১)