পাসপোর্ট ছাড়াই ঘুরতে পারবেন হজযাত্রীরা, সৌদিতে চালু ডিজিটাল পরিচয়পত্র

হজযাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর। এখন থেকে হজযাত্রীরা একটি ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন, ফলে কাগজের পাসপোর্ট বহনের প্রয়োজন হবে না।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন সেবা ‘Absher’ প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে হজযাত্রীরা এই ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এতে করে সৌদি আরবের ভেতরে নিরাপদ ও সহজ চলাচল নিশ্চিত হবে।
অধিদপ্তরের মতে, এই ডিজিটাল পরিচয়পত্র একটি স্বীকৃত সরকারি দলিল হিসেবে কাজ করবে। হজযাত্রীরা অবস্থানকালীন সময়ে এটি ব্যবহার করে সহজেই বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন।
এছাড়া, নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীদের আর কাগজের পাসপোর্ট সঙ্গে বহন করার প্রয়োজন হবে না, যা নিরাপত্তা ও ঝামেলাহীন ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি এনে দেবে।
সূত্র: সৌদি গেজেট