logo

 জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

 জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।