দেশে মসজিদ আছে সাড়ে ৩ লাখের বেশি, কোন বিভাগে কত

এশিয়া পোস্ট নিউজ
দেশে মসজিদ আছে সাড়ে ৩ লাখের বেশি, কোন বিভাগে কত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে মোট ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ রয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (৬ জুলাই) সংস্থাটির সমন্বয় বিভাগ থেকে প্রকাশিত বিভাগভিত্তিক দাপ্তরিক তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।

এ ছাড়া রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৬৭৯টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি, সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

প্রতিষ্ঠানটি আলাদা করে জেলা ও উপজেলাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ দাপ্তরিক তথ্যে উপপরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এবং সহকারী পরিচালক আয়েশা আক্তারেরও স্বাক্ষর রয়েছে।

সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং ইসলামের প্রচার-প্রসারসংক্রান্ত পরিকল্পনা গ্রহণের সুবিধার্থে এ ধরনের পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হয়।