logo

হজযাত্রীদের জন্য সহজে তথ্য পেতে ‘ডিসকভার মক্কা’ স্মার্ট গাইড চালু

হজযাত্রীদের জন্য সহজে তথ্য পেতে ‘ডিসকভার মক্কা’ স্মার্ট গাইড চালু

হজযাত্রী এবং সৌদি ভ্রমণকারীদের জন্য সহজে তথ্য পেতে ’ডিসকভার মক্কা’ নামে একটি ডিজিটাল স্মার্ট গাইড চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস’ এর পক্ষ থেকে ডিজিটালের এ প্লাটফর্মটি চালু করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে হজযাত্রী ও ভ্রমণকারীরা পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক স্থান, সাংস্কৃতিক কেন্দ্র এবং জাদুঘরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।  

একটিমাত্র অ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট ও নির্ভরযোগ্য সব তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে, রয়্যাল কমিশন। এর ফলে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ঝামেলা পোহাতে হবে না হজযাত্রী এবং ভ্রমণকারীদের। কমিশনের সিইও সালেহ আল রাশিদ বলেন, এ প্ল্যাটফর্মটি চালুর মূল লক্ষ্য হলো- সহজে গন্তব্য পৌঁছানো এবং একই ছাতার নিচে সমন্বিত নির্ভূল তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করা।

অনলাইনে ডিসকভার মক্কা ডট এসএ নামে খুঁজলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে। সৌদি নাগরিকসহ অন্যান্য বাসিন্দা, গবেষক এবং কন্টেন্ট ক্রিয়েটররাও অ্যাপটি থেকে ভেরিফায়েড তথ্য ও ছবির সৃজনশীল ব্যবহার করতে পারবেন। ভিশন ২০৩০ কে সামনে রেখে হজযাত্রী এবং সৌদি আরব ভ্রমণকারীদের জন্য সেবার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এটি তারই একটি অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।