logo

সুরা মাউনের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা মাউনের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সুরা মাউন পবিত্র কোরআনের ১০৭ নম্বর সুরা। এর আয়াত সংখ্যা সাতটি। এটি মক্কায় অবতীর্ণ।

এ সুরায় আল্লাহ তাআলা কাফের ও মুনাফিকদের কিছু দুষ্কর্মের বর্ণনা দিয়েছেন। লোকদেখানো নামাজ আদায়কারীদের জন্য সতর্কবার্তা প্রদান করেছেন।

আয়াত: ১

اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ

উচ্চারণ: আরা আইতাল্লাজি ইউকাজ জিবু বিদ্দিন।

অর্থ: আপনি কি দেখেছেন তাকে, যে কর্মফলকে (বিচারদিন) অস্বীকার করে?

আয়াত: ২

فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ

উচ্চারণ: ফাজা লিকাল্লাজি ইয়াদু উল ইয়াতিম।

অর্থ: সে তো সে-ই, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।

আয়াত: ৩

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ

উচ্চারণ: ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআ মিল মিসকিন।

অর্থ: এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না।

আরবিতে সুরা মাউন। ছবি: পিন্টারেস্ট
আরবিতে সুরা মাউন। ছবি: পিন্টারেস্ট

আয়াত: ৪

فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ

উচ্চারণ: ফাওয়াই লুল লিল মুসাললিন।

অর্থ: সুতরাং বড় দুর্ভোগ সেই নামাজিদের জন্য,

আয়াত: ৫

الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ

উচ্চারণ: আল্লাজিনা হুম আন সালা তিহিম সাহুন।

অর্থ: যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন (গাফলতি করে);

আয়াত: ৬

الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ

উচ্চারণ: আল্লাজিনা হুম ইউরা উন।

অর্থ: যারা লোকদেখানোর জন্য তা করে,

আয়াত: ৭

وَیَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ

উচ্চারণ: ওয়া ইয়াম নায়ু নাল মাউন।

অর্থ: এবং গৃহস্থালির ছোটখাটো প্রয়োজনীয় বস্তু অন্যকে দেওয়া থেকেও বিরত থাকে।