আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা সব গুনাহ মাফ করে জান্নাত দেবেন। তাই প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে। তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)
জীবনের ব্যস্ততার মধ্যেও সময়মতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জেনে রাখা প্রয়োজন।
আজ শনিবার (৭ নভেম্বর), ২১ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
ফজর ০৪: ৫১
জোহর ১১: ৪৫
আসর ০৩: ৪১
মাগরিব ০৫: ২০
এশা ০৬: ৩৫
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করতে হবে।
বিয়োগ করতে হবে
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
আগামীকাল সূর্যোদয়: ০৬: ৮ মিনিটে, আজ সূর্যাস্ত: ৫: ১৮ মিনিটে