ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ সুদাইস

আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ঘিরে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন করা নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেন, কোরআন ও সুন্নাতে মাওলিদ বা জন্মদিন উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তাঁর সাহাবি এবং খুলাফায়ে রাশেদিনের কেউই তা পালন করেননি।
মঙ্গলবার (১৮ আগস্ট) মহানবী (সা.)-এর সিরাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শায়খ সুদাইস বলেন, রবিউল আউয়াল মাসে অনুষ্ঠিত মাওলিদ উৎসবগুলো এখন নাচ, খাওয়া-দাওয়া এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার সমাবেশে পরিণত হয়েছে। যারা এতে অংশ নেয় তারা বিশ্বাস করে তারা নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, কিন্তু পরিবর্তে তারা এমন সব প্রথা অনুসরণ করছে, যা তিনি কখনও আদেশ করেননি।
তিনি বলেন, নবী (সা.)-এর প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত উপায় তাঁর সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআন থেকে উদ্ধৃত করে বলেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন।’
শায়খ সুদাইস মহানবী (সা.)-এর এই বাণীটি উদ্ধৃত করেছেন যে, ‘নতুন উদ্ভাবিত বিষয় থেকে সাবধান হও, কারণ, প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয়িই বেদয়াত এবং প্রত্যেক বেদয়াতই পথভ্রষ্টতা।’
তিনি আরও বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ‘অনুসরণ করো এবং নতুন কিছু উদ্ভাবন করো না, কারণ তোমাদের জন্য যথেষ্ট দেওয়া হয়েছে। পুরাতন পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কারণ তাই তোমাদের জন্য যথেষ্ট।’ উমর ইবনে খাত্তাব বলেছেন, ‘প্রত্যেক উদ্ভাবনই পথভ্রষ্টতা, যদিও মানুষ তাকে ভালো মনে করে।’
মসজিদুল হারামের ইমাম ও খতিব বলেন, নবী (সা.)-এর প্রতি ভালোবাসা দেখানোর প্রকৃত উপায় হলো, তাঁর সুন্নাহ অনুসরণ করা এবং এ প্রসঙ্গে তিনি কোরআন থেকে উদ্ধৃত করেন, ‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন।’
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন



