logo
Advertisement

দোয়া ইউনুসের উচ্চারণ, অর্থ ও ফজিলত 

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
দোয়া ইউনুসের উচ্চারণ, অর্থ ও ফজিলত 

ইসলামে দোয়া ইউনুসের বেশ গুরুত্ব আছে। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। এতে দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর হয়। বিপদ-আপদ দূর হয়। হৃদয়ে প্রশান্তি আসে। 

Advertisement

হজরত ইউনুস (আ.) বিপদে পড়ে বারবার এ দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। দোয়া ইউনুস হলো—

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

দোয়া ইউনুসে বাংলা উচ্চারণ
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন।

দোয়া ইউনুসের বাংলা অর্থ 
আপনি ছাড়া কোনো উপাসক নেই। আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত।

দোয়া ইউনুসের ফজিলত
যে কোনো বিপদ, দুশ্চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য দোয়া ইউনুস পাঠ করা উচিত। এতে বিপদ, দুশ্চিন্তা ও উদ্বেগ দূর হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা কবুল করেন।’

আরেক হাদিসে আছে, ‘যে এই দোয়া পড়ে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন।’ সুনানে তিরমিজি, হাদিস: ৩৫০৫) 

এই দোয়ার ফলে মাছের পেট থেকে আল্লাহ ইউনুস (আ.)-কে মুক্তি দেন। কোরআনে আছে, ‘সে যদি আল্লাহর মহিমা আবৃত্তি না করত, তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটে থাকতে হতো।’ (সুরা সাফফাত, আয়াত: ১৪৩-১৪৪) 

ইউনুস (আ.) ছিলেন একজন নবী। সুরা ইউনুস নামে পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরা আছে। তিনি মায়ের নামে পরিচিত হয়েছেন। তাকে ইউনুস ইবনে মাত্তা নামে ডাকা হয়। তার মায়ের নাম মাত্তা। কোরআনে তাঁর তিনটি নাম উল্লেখ করা হয়েছে—ইউনুস, জুননুন ও সাহিবুল হুত। জুননুন ও সাহিবুল হুতের অর্থ মাছওয়ালা। মাছ-সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাঁকে এ নামে ডাকা হয়েছে।

দোয়া ইউনুস পড়ার নিয়ম
দোয়া ইউনুস যে কোনো সময় পড়া যায়। এর জন্য নির্ধারিত কোনো সময় নেই। যতবার ইচ্ছা ততবার পড়া যায়। বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তার সময় এ দোয়া বেশি বেশি পড়া উত্তম। এতে বিপদ-আপদ ও দুশ্চিন্তা দূর হয়।