logo

সুরা আল ইনশিরাহের বাংলা উচ্চারণ ও অর্থ

সুরা আল ইনশিরাহের বাংলা উচ্চারণ ও অর্থ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

পবিত্র কোরআনের ৯৪তম সুরা আল ইনশিরাহ। এর আরেক নাম শারহ। এটি কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এর আয়াত সংখ্যা আট। শারাহ অর্থ উন্মুক্ত করা।

মক্কায় অবতীর্ণ সুরাটিতে হজরত মুহাম্মদ (সা.)-কে প্রদত্ত বিশেষ অনুগ্রহ বর্ণিত হয়েছে।

আয়াত: ১

اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ

উচ্চারণ: আলাম নাশরাহ লাকা সাদরাক।

অর্থ: (হে রাসুল,) আমি কি আপনার কল্যাণে আপনার বুক প্রশস্ত করে দিইনি?

আয়াত: ২

وَوَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ

উচ্চারণ: ওয়া ওয়াদানা আনকা উইজরাক।

অর্থ: এবং আমি আপনার থেকে অপসারণ করেছি আপনার সেই ভার

আয়াত: ৩

الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ

উচ্চারণ: আল্লাজি আনকাদা জাহরাক।

অর্থ: যা আপনার পিঠকে ভারাক্রান্ত করেছিল।

আয়াত: ৪

وَرَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ

উচ্চারণ: ওয়া রাফানা লাকা জিকরাক।

অর্থ: এবং আমি আপনার কল্যাণে আপনার আলোচনাকে (মর্যাদাকে) সমুন্নত করেছি।

সুরা ইনশিরাহ। ছবি: অ্যাবাউট ইসলাম
সুরা ইনশিরাহ। ছবি: অ্যাবাউট ইসলাম

আয়াত: ৫

فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا

উচ্চারণ: ফা ইন্না মাআল উসরি ইউসরা।

অর্থ: প্রকৃতপক্ষে কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।

আয়াত: ৬

اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا

উচ্চারণ: ইন্না মাআল উসরি ইউসরা।

অর্থ: নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।

আয়াত: ৭

فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ

উচ্চারণ: ফা ইজা ফারাগতা ফাংসাব।

অর্থ: সুতরাং আপনি যখন অবসর পান, তখন (ইবাদতে) নিজেকে পরিশ্রান্ত করুন।

আয়াত: ৮

وَاِلٰی رَبِّکَ فَارۡغَبۡ

উচ্চারণ: ওয়া ইলা রাব্বিকা ফারগাব।

অর্থ: এবং নিজ প্রতিপালকের প্রতিই মনোযোগী হোন।