বাথরুমে প্রবেশ করার দোয়া

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম মানুষের প্রয়োজনীয় সব বিষয়ের সুন্দর ও যুগোপযোগী সমাধান দিয়েছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বাথরুমে প্রবেশ ও বের হওয়ার নিয়ম, এমনকি প্রস্রাব-পায়খানার পর তা পরিষ্কারের পদ্ধতিও শিখেয়েছে।
পায়খানা-প্রস্রাব সারতে বাথরুমে যেতে হয়। বাথরুমে শয়তান ও দুষ্ট জিনেরা থাকে। এ সময় দুষ্ট জিনের বদনজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বাথরুমে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নত। হজরত মুহাম্মদ (সা.) বাথরুমে প্রবেশ ও বের হওয়ার সময় দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন।
বাথরুমে প্রবেশের আগের দোয়া
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব-পায়খানায় যায়, সে যেন দোয়া পড়ে। দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জিন ও দুষ্ট নারী-জিনের অনিষ্ট থেকে। (সহিহ বুখারি, হাদিস : ১৪২)
বাথরুম থেকে বের হওয়ার দোয়া
الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ
উচ্চারণ: আলহামদুলিল্লা হিল্লাজি, আজহাবা আন্নিল আজা, ওয়া আফানি।
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস: ৩০)