logo

২৯ রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

২৯ রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর রোজা ফরজ। এটি ইসলামের পাঁচ স্তম্ভের একটি। রোজাদার আল্লাহর প্রিয়। তার জন্য রয়েছে অনেক পুরস্কার। আছে জান্নাতের নিশ্চয়তা। কোরআনে রোজা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রোজা ফরজ ছিল পূর্ববর্তী নবী-রাসুলদের ওপর।

রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার ও দাম্পত্য মিলন থেকে বিরত থাকা। রোজা রাখতে হলে সুবহে সাদিকের পর কোনো কিছু খাওয়া যাবে না। বিরত থাকতে হবে দাম্পত্য মিলন থেকে। দিনভর রোজা রেখে সূর্যাস্ত হলেই ইফতার করে রোজা ভাঙতে হবে। এ জন্য সাহরির শেষ সময় ও ইফতার শুরুর সময় জানা জরুরি।

ঢাকার সময় অনুসারে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ২৯তম রোজার সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৮ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিট।

চট্টগ্রামে সাহরির শেষ সময় ভোর ৪টা ৪২ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

রাজশাহীতে সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৩ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিট।

 

রংপুরে সাহরির শেষ সময় ভোর ৪টা ৫০ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।

ময়মনসিংহে সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৬ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিট।

সিলেটে সাহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট।

বরিশালে সাহরির শেষ সময় ভোর ৪টা ৪৭ এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিট।

খুলনায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট।