সুরা ফিল বাংলা উচ্চারণ ও অর্থ

পবিত্র কোরআনের ১০৫ নম্বর সুরা- সুরা ফিল। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা পাঁচটি। আরবি ফিল শব্দের অর্থ হাতি।
এ সুরায় আছে ইয়েমেনের বাদশাহ আবরাহার বিশাল হাতিবাহিনীর ধ্বংসের বর্ণনা। আবরাহা ও তার বাহিনী কাবাঘর ভূমিসাৎ করার জন্য হাতি নিয়ে মক্কায় অভিযান করেছিল। আল্লাহ তাআলা ক্ষুদ্র পাখিদের মাধ্যমে হাতিবাহিনীকে নিশ্চিহ্ন করে দেন।
আয়াত: ১
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
উচ্চারণ: আলাম তারা কাইফা ফা আলা রাব্বুকা বিআসহা বিল ফিল।
অর্থ: আপনি কি দেখেননি যে, আপনার প্রতিপালক হাতিবাহিনীর (হাতি ওয়ালাদের) সঙ্গে কেমন আচরণ করেছিলেন?
আয়াত: ২
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
উচ্চারণ: আলাম ইয়াজ আল কাইদাহুম ফি তাজলিল।
অর্থ: তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

আয়াত: ৩
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
উচ্চারণ: ওয়া আর সালা আলাইহিম তাইরান আবাবিল।
অর্থ: তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন।
আয়াত: ৪
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
উচ্চারণ: তারমি হিম বিহিজা রাতিম মিন সিজ্জিল।
অর্থ: যারা তাদের ওপর পোড়া মাটির কংকর নিক্ষেপ করেছিল।
আয়াত: ৫
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
উচ্চারণ: ফাজা আলাহুম কাআসফিম মাকুল।
অর্থ: এরপর তিনি তাদেরকে চিবানো তৃণ-ঘাসের (ভক্ষিত লতাপাতার) মতো করে দিয়েছিলেন।